English / বাংলা
Editorial News 24

আহত আসলামকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় দোকানে ঢুকে মো. আসলাম খান (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে মনজুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত আসলামকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আসলামের বন্ধু মনোয়ার হোসেন জানান, তারা দোকানের ভেতরে বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে। গুলিতে আসলাম মেঝেতে লুটিয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।তিনি বলেন, গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে আঘাত লেগেছে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে বা এর পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কি না, তা তিনি জানেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আসলামের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনির আখড়ায় গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম মনজুরুল ইসলাম বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0