English / বাংলা
Editorial News 24

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী বগা কে?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী বগা কে?

চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের অভিযানের সময় গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যাওয়া ওয়াকিল হোসেন ওরফে বগাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

সর্বশেষ গত রোববার (৩০ আগস্ট) পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় ওয়াকিলকে দুই নম্বর আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।এই মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযান চালায় পুলিশ।

তবে অভিযানের সময় ওয়াকিলের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। পরে তার বাসায় অভিযান চালিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পায় পুলিশ। সেই পথ ব্যবহার করেই পরিবারের সদস্যদের সহযোগিতায় ওয়াকিল পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এখন পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে থাকা একাধিক মামলাকে ঘিরে ওয়াকিল হোসেন ওরফে বগাকে নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী বগা কে?

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0