English / বাংলা
Editorial News 24

১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশ

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এসব প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা কিংবা কতজন উদ্ধার হয়ে পরিবারের কাছে ফিরেছে, তা উল্লেখ না থাকায় বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছিল না।

জনমনে বিভ্রান্তি দূর করতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই করা হয়েছে বলে জানান তিনি।পুলিশের যাচাই অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১ হাজার ৯৭০ জনের।পুলিশ সদরদপ্তরের হিসাবে, দুই বয়স শ্রেণি মিলিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮৭ শতাংশই উদ্ধার হয়েছে বা নিজ উদ্যোগে পরিবারের কাছে ফিরে এসেছে।

পুলিশ বলছে, ছোট শিশুদের নিখোঁজ হওয়ার পেছনে সাধারণত ভিন্ন পরিস্থিতি কাজ করে। পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, নিজের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো কারণে শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা নিখোঁজ হয়।

অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ ও অশান্তি, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবের মতো বিষয় পাওয়া গেছে।এ ছাড়া অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জা বা ভয়ে আত্মগোপন, পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য সুবিধা পাওয়ার চেষ্টা—এসব কারণও কিছু ঘটনায় উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে অনলাইন জিডি ব্যবস্থা চালু থাকায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া সহজ হয়েছে। এর ফলে নিখোঁজসহ বিভিন্ন বিষয়ে জিডির সংখ্যা আগের তুলনায় বেড়েছে।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৬ হাজার ৪১৪টিতে। তবে ২০২৫ সালে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৫০টিতে পৌঁছায়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0