English / বাংলা
Editorial News 24

আহতদের হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে।

গেন্ডারিয়ায় গুলির ঘটনায় নারীসহ ৩ জন আহত

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

গেন্ডারিয়ায় গুলির ঘটনায় নারীসহ ৩ জন আহত

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর (৩৩)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আহতদের হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ওই বিরোধের জেরে একজনকে মারধর করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে আহতদের নাম নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গেন্ডারিয়ায় গুলির ঘটনায় নারীসহ ৩ জন আহত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0