রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার চার মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন