English / বাংলা
Editorial News 24

ব্যবহারকারীদের স্ক্রিনে ‘সাইট ইস্যু’ সংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছে

ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিশ্বজুড়ে সমস্যা

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিশ্বজুড়ে সমস্যা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারছেন না। নিউজফিডসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচারও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

ব্যবহারকারীদের স্ক্রিনে ‘সাইট ইস্যু’ সংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে জানানো হচ্ছে, সাময়িক সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং পরে আবার চেষ্টা করতে বলা হচ্ছে।সংবাদমাধ্যম ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণেই মূলত এই সমস্যা দেখা দিয়েছে। তবে মোবাইল অ্যাপ থেকে অনেক ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে পারছেন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৫ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকের বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। এ সময় ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যাও হঠাৎ বেড়ে যায়।কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। আবার অনেকে ফেসবুকে খালি নিউজফিড দেখতে পাচ্ছেন, যেখানে শুধু দেখানো হচ্ছে—‘আপনি যখন কাউকে ফলো করবেন, তাদের এখানে দেখা যাবে।’তবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: ইয়াহু নিউজ

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিশ্বজুড়ে সমস্যা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারছেন না। নিউজফিডসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচারও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

ব্যবহারকারীদের স্ক্রিনে ‘সাইট ইস্যু’ সংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে জানানো হচ্ছে, সাময়িক সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং পরে আবার চেষ্টা করতে বলা হচ্ছে।সংবাদমাধ্যম ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণেই মূলত এই সমস্যা দেখা দিয়েছে। তবে মোবাইল অ্যাপ থেকে অনেক ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে পারছেন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৫ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকের বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। এ সময় ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যাও হঠাৎ বেড়ে যায়।কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। আবার অনেকে ফেসবুকে খালি নিউজফিড দেখতে পাচ্ছেন, যেখানে শুধু দেখানো হচ্ছে—‘আপনি যখন কাউকে ফলো করবেন, তাদের এখানে দেখা যাবে।’তবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: ইয়াহু নিউজ

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0