English / বাংলা
Editorial News 24

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) ও শেখ মো. ফয়সাল (৩৫)।

কল্যাণপুরে বাবা-ছেলেকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

কল্যাণপুরে বাবা-ছেলেকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

রাজধানীর কল্যাণপুরে বাবা-ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) ও শেখ মো. ফয়সাল (৩৫)।রোববার (১৯ জুলাই) মিরপুরের পাইকপাড়ায় র‍্যাব-৪-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

র‍্যাব জানায়, গত ২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মোহাম্মদপুর থেকে সবুজবাগে ফিরছিলেন। কল্যাণপুরের দারুস সালাম জামে মসজিদের কাছে পানি কেনার জন্য থামলে ৫-৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে বাবা-ছেলেকে জিম্মি করে।পরে তাদের একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এ সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। ভুক্তভোগীর ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব তল্লাশি করেও পর্যাপ্ত টাকা না পেয়ে স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করতে চাপ দেওয়া হয়।

পরে পরিচিতজন ও ভুক্তভোগীর এক খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা সংগ্রহ করে দেওয়া হলে অভিযুক্তরা তা নিয়ে নেয়। এরপর বাবা-ছেলের মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল রেখে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ছেড়ে দেওয়া হয়।ছাড়ার আগে ঘটনা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। পরে আহত মাহফুজুর রহমান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা নেন।

এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা হলে র‍্যাব-৪ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। পরে গত ১৮ জুলাই দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দারুস সালাম, শাহ আলী, মিরপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারদের দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কল্যাণপুরে বাবা-ছেলেকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0