নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওর প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে মাধবদী থানায় মামলা হলে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্তের পর রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লতা বেগমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলায় লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকে আসামি করা হয়।ঘটনার পর লতা বেগম আত্মগোপনে চলে গেলেও তার স্বামী ও বাবাকে এরই মধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন