English / বাংলা
Editorial News 24

টিয়ারগ্যাস নিক্ষেপ পুলিশের

এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগ

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করেন।

একপর্যায়ে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় শিক্ষক, কর্মচারী ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে ডাকঘরে পাঠানো হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল ভূইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, পরীক্ষার্থীদের অভিযোগ ছিল প্রশ্ন কঠিন হয়েছে এবং তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। পরীক্ষা শেষে তারা জড়ো হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0