English / বাংলা
Editorial News 24

বিশ্বকাপ থেকে বিদায়, সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বিশ্বকাপ থেকে বিদায়, সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ
ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবার

এক রাতেই যেন সবকিছু হারালেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবার। ইংল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলন চলাকালেই জানতে পারেন তাঁর বাবার মৃত্যুর খবর।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয় ডিআর কঙ্গো। কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আফ্রিকান দলটি নকআউটে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় কঙ্গোর।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের দলের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ শেষ করার পরই কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া কর্মকর্তা জেরি কালেমো উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমাদের কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।"

হঠাৎ এমন সংবাদ শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যান দেসাবার। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারেননি। সংবাদ সম্মেলন শেষ করে কক্ষ ছাড়ার আগে তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করেন—"মের্সি" (ধন্যবাদ)।

বাবার মৃত্যুর খবর পাওয়ার ঠিক আগেই নিজের দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছিলেন কঙ্গো কোচ। তিনি বলেন, "আমি যতটা না হতাশ, তার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অবশ্যই কষ্টের। কিন্তু আমরা এই টুর্নামেন্টে পাঁচটি গোল করেছি এবং আমাদের চেয়ে অনেক শক্তিশালী ও উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে ভালো ফুটবল খেলেছি।"

পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সংবাদ সম্মেলন চলাকালেই দেসাবার তাঁর বাবার মৃত্যুসংবাদ জানতে পারেন। ফরাসি সংবাদমাধ্যম লা দোফিনে এ ঘটনাকে "মর্মান্তিক ও কাণ্ডজ্ঞানহীন" বলে উল্লেখ করে, কারণ এমন সংবেদনশীল খবর সংবাদ সম্মেলনের মধ্যেই কোচকে জানানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়, সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

এক রাতেই যেন সবকিছু হারালেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবার। ইংল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলন চলাকালেই জানতে পারেন তাঁর বাবার মৃত্যুর খবর।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয় ডিআর কঙ্গো। কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আফ্রিকান দলটি নকআউটে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় কঙ্গোর।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের দলের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ শেষ করার পরই কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া কর্মকর্তা জেরি কালেমো উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমাদের কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।"

হঠাৎ এমন সংবাদ শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যান দেসাবার। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারেননি। সংবাদ সম্মেলন শেষ করে কক্ষ ছাড়ার আগে তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করেন—"মের্সি" (ধন্যবাদ)।

বাবার মৃত্যুর খবর পাওয়ার ঠিক আগেই নিজের দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছিলেন কঙ্গো কোচ। তিনি বলেন, "আমি যতটা না হতাশ, তার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অবশ্যই কষ্টের। কিন্তু আমরা এই টুর্নামেন্টে পাঁচটি গোল করেছি এবং আমাদের চেয়ে অনেক শক্তিশালী ও উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে ভালো ফুটবল খেলেছি।"

পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সংবাদ সম্মেলন চলাকালেই দেসাবার তাঁর বাবার মৃত্যুসংবাদ জানতে পারেন। ফরাসি সংবাদমাধ্যম লা দোফিনে এ ঘটনাকে "মর্মান্তিক ও কাণ্ডজ্ঞানহীন" বলে উল্লেখ করে, কারণ এমন সংবেদনশীল খবর সংবাদ সম্মেলনের মধ্যেই কোচকে জানানো হয়েছিল।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0