দেশজুড়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
তবে এবারের পরীক্ষায় উদ্বেগজনক তথ্য হলো—নিয়মিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশই পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পাস করে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে নিবন্ধন করলেও এবার এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন মাত্র প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। ফলে নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষার বাইরে রয়ে গেছেন।
গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সে সময় সোয়া ৪ লাখের বেশি নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এবার সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়গুলোতেও একই প্রশ্নপত্র চালু করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষা চলাকালে নিরাপত্তা জোরদারে কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সরকার।
এবারের লিখিত পরীক্ষা ২১ কার্যদিবসে শেষ হবে। আর যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন