বিশ্বকাপ যেন কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে প্রিয় মঞ্চ। টুর্নামেন্ট এলেই যেন বদলে যান ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। গোলের পর গোল করে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপে অভিষেকেই চার গোল করে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এমবাপ্পে।
২০২২ বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও নিজের অসাধারণ পারফরম্যান্সে আলো ছড়ান তিনি। ফাইনালে হ্যাটট্রিকসহ আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন।
২০২৬ বিশ্বকাপে যেন আরও ভয়ংকর রূপে দেখা যাচ্ছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এখন পর্যন্ত মাত্র চার ম্যাচে ছয় গোল করেছেন তিনি। ফলে তিনটি বিশ্বকাপ মিলিয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮।
গত রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও দুটি করে গোল করেছিলেন তিনি। চলতি আসরে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন এমবাপ্পে, যদিও তিনি একটি ম্যাচ বেশি খেলেছেন।
সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন এমবাপ্পে। ১৬ গোল নিয়ে এতদিন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ছিলেন তিনি। এবার ১৮ গোলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
এখন তাঁর সামনে আছেন শুধু লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপে ১৯ গোল করতে খেলেছেন ২৬টি ম্যাচ, আর এমবাপ্পে ১৮ গোলেই পৌঁছে গেছেন মাত্র ১৮ ম্যাচে।
বিশ্বকাপে এমবাপ্পের গোলযাত্রা কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার অপেক্ষা। আপাতত চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও মেসির জন্য বড় হুমকি হয়ে উঠেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন