বাঁচা-মরার লড়াইয়ে আজ (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের একাদশে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি জানান, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট হলেও তাঁকে শুরু থেকেই খেলানো হবে কি না, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলেছিলেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিল কোচ বলেন, “নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে তার অনেক উন্নতি হয়েছে। এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।”
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও জানান আনচেলত্তি। তাঁর মতে, খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তন করলে প্রতিপক্ষের জন্য ব্রাজিলের আক্রমণভাগ বোঝা কঠিন হয়ে পড়ে।
আজ জাপানকে হারাতে পারলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন