English / বাংলা
Editorial News 24

বঙ্গোপসাগরে পৃথক অভিযানে দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী; আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মায়ানমারে পাচারের পথে ১,৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, ২১ জন আটক

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি ফিশিং বোট এবং ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৭ জুন) বঙ্গোপসাগরে পরিচালিত পৃথক দুটি অভিযানে এসব জব্দ ও আটক করা হয় বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ নটিক্যাল মাইল দূরে অভিযান চালায়। এ সময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী 'এফবি ফাতেমা হোসনা' এবং 'এফবি নিঝু রাব্বি' নামের দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

তল্লাশিকালে 'এফবি ফাতেমা হোসনা' থেকে ১০ জনসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং 'এফবি নিঝু রাব্বি' থেকে ১১ জনসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মায়ানমারে পাচারের পথে ১,৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, ২১ জন আটক

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি ফিশিং বোট এবং ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৭ জুন) বঙ্গোপসাগরে পরিচালিত পৃথক দুটি অভিযানে এসব জব্দ ও আটক করা হয় বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ নটিক্যাল মাইল দূরে অভিযান চালায়। এ সময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী 'এফবি ফাতেমা হোসনা' এবং 'এফবি নিঝু রাব্বি' নামের দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

তল্লাশিকালে 'এফবি ফাতেমা হোসনা' থেকে ১০ জনসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং 'এফবি নিঝু রাব্বি' থেকে ১১ জনসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0