বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২৫), একই ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪), কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং একই ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৩৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক কারবার নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন