শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে মুখোমুখি হয় কেপ ভার্দে ও সৌদি আরব। দুই দলের জন্যই ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।
ম্যাচের শুরু থেকেই সতর্ক ফুটবল খেলতে দেখা যায় উভয় দলকে। প্রথমার্ধে বলের দখল নিয়ে লড়াই হলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও একই চিত্র দেখা যায়। আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল দুই দল। শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ০-০ সমতায়।
এই ড্রয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচেই সমতা করে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে এটিই দেশটির প্রথম নকআউট পর্বে ওঠার কীর্তি।
অন্যদিকে, এক হার ও দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।
নকআউট পর্বে কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আগামী ৪ জুলাই মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন