English / বাংলা
Editorial News 24

তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়

শাহ আমানত বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবু বক্কর।

বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবু বক্কর।

বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0