রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ ঘটনায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন।মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান পরিচালনার সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।
গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হলেন চোরা রুবেল ও কানা আমির। এছাড়া অভিযানে আটক হয়েছেন আরও দুইজন— কাশেম ও জয়।পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন