চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শনাক্ত হওয়া পাঁচজন অস্ত্রধারীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাউজান থানায় মামলাটি রেকর্ড করা হয়। নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টার দিকে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় ‘আশরাফিয়া ফার্মেসি’র সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজন অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের ভাইয়ের দেওয়া এজাহারের ভিত্তিতে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন মুহাম্মদ জাকের মিয়াকেও মামলার আসামি করা হয়েছে।তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন