English / বাংলা
Editorial News 24

ত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলার রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন

রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মামলার শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মৃত্যুদণ্ড অনুমোদন ও জেল আপিলের শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্র জানায়, সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ চলছে।এর আগে গত রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, আসামি সোহেল রানা তার জেল আপিলে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।গত ৯ জুন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলার রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে আপিল পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মামলার শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মৃত্যুদণ্ড অনুমোদন ও জেল আপিলের শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্র জানায়, সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ চলছে।এর আগে গত রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, আসামি সোহেল রানা তার জেল আপিলে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।গত ৯ জুন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলার রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে আপিল পর্যায়ে রয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0