English / বাংলা
Editorial News 24

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে অভিযান, আর্থিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে দাবি

মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি তেজু বড়ুয়া গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত বহুল আলোচিত দুই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে। এতে এনি বড়ুয়া (৪০) ও তার কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। ঘটনাটিতে গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া, যাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী রিমন বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহতের স্বামী সুজন বড়ুয়া জানান, ঘটনার আগে এবং পরে এনি বড়ুয়া অভিযুক্ত তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি তেজু বড়ুয়া গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত বহুল আলোচিত দুই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে। এতে এনি বড়ুয়া (৪০) ও তার কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। ঘটনাটিতে গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া, যাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী রিমন বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহতের স্বামী সুজন বড়ুয়া জানান, ঘটনার আগে এবং পরে এনি বড়ুয়া অভিযুক্ত তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0