English / বাংলা
Editorial News 24

শনিবার (১৩ জুন) বিকেলে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে

জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ,শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজারগামী বাসে এক ছাত্রীকে গোপনে ছবি তোলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত হাসানুর রহমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। ভুক্তভোগী ছাত্রী ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসে ওই ছাত্রীর অজান্তে তার কয়েকটি ছবি তোলেন হাসানুর রহমান। বিষয়টি অন্য এক শিক্ষার্থীর নজরে এলে ভুক্তভোগী তার মোবাইল ফোনটি নিজের কাছে নেন। এ সময় অভিযুক্ত ছবি তোলার বিষয়টি অস্বীকার করে ফোনটি ফেরত নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছাত্রীটি আহত হন।

অভিযোগ রয়েছে, পরে অভিযুক্ত জোরপূর্বক মোবাইল ফোন নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে অন্যান্য শিক্ষার্থীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে এনে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন।

পরে নিরাপত্তা অফিসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযুক্ত লিখিত জবানবন্দিতে অনুমতি ছাড়া ছবি তোলা এবং ধস্তাধস্তির সময় ছাত্রীকে লাঞ্ছিত করার বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাটি তদন্ত করেন। প্রাথমিক তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

উপাচার্য বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ,শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0