চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্তত ছয়জনকে শনাক্ত করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে ব্যস্ত বাজারের মধ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের দৃশ্য আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশায় করে কয়েকজন অস্ত্রধারী বাজারে এসে মাসুদুল হককে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদুল হক পাশের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকা থেকে অটোরিকশায় করে বাজারে আসেন। বাজারের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়ানোর পর আরেকটি অটোরিকশা থেকে নেমে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর অস্ত্রধারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে দূরে সরে যেতে বলে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মধ্যে একজনকে মুখোশ পরা অবস্থায় দেখা গেলেও অন্যদের চেহারা স্পষ্ট দেখা গেছে। তাদের কয়েকজনের হাতে পিস্তল এবং শটগান ছিল বলে জানা গেছে।
নিহত মাসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই। পরিবার জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
ঘটনার পর মাসুদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশের প্রাথমিক ধারণা, রাজনৈতিক বিরোধ বা বালু ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কারণ উল্লেখ করা যাচ্ছে না।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে রাউজানের কদলপুর এলাকার পাহাড়ি পথ ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দিনের আলোয় জনবহুল বাজারে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে যান। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন