গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল শেখ (৩৫) নামে এক রঙমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রবিউল শেখ সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় একজন রঙমিস্ত্রি বলে পুলিশ সূত্রে জানা গেছে। কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্রী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির পাশে একটি নির্জন স্থানে পৌঁছালে ওত পেতে থাকা রবিউল তাকে জাপ্টে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সানোয়ার শিকদারের স্ত্রী সাহেরা বেগম ঘটনাটি দেখে ফেলেন। তার চিৎকার ও প্রতিবেশীদের এগিয়ে আসতে দেখে অভিযুক্ত রবিউল দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউলকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন