মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে Neymar-এর খেলা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ Carlo Ancelotti জানিয়েছেন, নেইমার আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরতে পারেন, যা তাঁর মরক্কো ম্যাচে না থাকার ইঙ্গিতই দিচ্ছে।
আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং শিগগিরই অনুশীলনে ফিরবেন। তবে তিনি সরাসরি না বললেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর মতে, মরক্কোর বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
গত ১৭ মে Santos FC-এর হয়ে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পান নেইমার। পরে জাতীয় দলের ক্যাম্পে মেডিকেল পরীক্ষায় তাঁর গ্রেড-টু ইনজুরির বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে তিনি মূলত ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে ব্রাজিল কোচের মতে, নেইমারের উপস্থিতি শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই পুরোপুরি ফিট না হলেও তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে দেখা যেতে পারে Vinicius Junior, Raphinha, Matheus Cunha ও Lucas Paqueta-কে। আর নেইমারকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে মাঠে ফেরার জন্য।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন