English / বাংলা
Editorial News 24

আহত ব্যবসায়ী

মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।রবিবার বিকেল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান মতিঝিলের শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলির দুটি খোসা উদ্ধার করেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। এটি পূর্বপরিকল্পিত ঘটনা কি না এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0