English / বাংলা
Editorial News 24

পরিবারের বাধা উপেক্ষা করে ঢাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিল তিন কিশোরী; জিডির পর অভিযান চালিয়ে উদ্ধার করে পুলিশ।

সমকামিতা দিনে দিনে বেড়েই চলেছে! নিখোঁজ ৩ কিশোরী উদ্ধার, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীতে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বিকেলে এক কিশোরী তার দুই বান্ধবীকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পল্লবী থানা পুলিশের একটি বিশেষ দল অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে শুক্রবার (৫ জুন) গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দুই কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিক বাধার কারণে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসা ছেড়ে চলে যায়। তাদের সঙ্গে অপর এক কিশোরীও ছিল।

পুলিশ জানায়, বাসা থেকে বের হওয়ার সময় নগদ অর্থ, কিছু স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাপড়চোপড় সঙ্গে নেওয়া হয়েছিল। পরে তারা মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিল।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই-বাছাই অব্যাহত রেখেছে।

Image

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সমকামিতা দিনে দিনে বেড়েই চলেছে! নিখোঁজ ৩ কিশোরী উদ্ধার, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীতে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বিকেলে এক কিশোরী তার দুই বান্ধবীকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পল্লবী থানা পুলিশের একটি বিশেষ দল অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে শুক্রবার (৫ জুন) গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দুই কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিক বাধার কারণে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসা ছেড়ে চলে যায়। তাদের সঙ্গে অপর এক কিশোরীও ছিল।

পুলিশ জানায়, বাসা থেকে বের হওয়ার সময় নগদ অর্থ, কিছু স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাপড়চোপড় সঙ্গে নেওয়া হয়েছিল। পরে তারা মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিল।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই-বাছাই অব্যাহত রেখেছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0