English / বাংলা
Editorial News 24

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, কার্তুজ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার; ধ্বংস করা হয়েছে ডাকাতদের আস্তানা

সুন্দরবনে অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার

সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় গত ৩ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়।

এ সময় ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের বোট উদ্ধার করা হয়। পাশাপাশি বাহিনীটির ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুন্দরবনে অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0