English / বাংলা
Editorial News 24

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি

“আমার একটা ছাওয়াল আছে, ক্ষমা করে দেন স্যার”: আদালতে সোহেল রানা

আদালতে সোহেল রানা

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানিকালে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন মামলার মূল আসামি সোহেল রানা। একই সঙ্গে তিনি নিজের দোষ স্বীকার করলেও এই ঘটনায় অন্য একজন জড়িত থাকার ইঙ্গিত দেন।

শুনানিতে বিচারক আসামির কাছে জানতে চান তার নিজের পক্ষে কিছু বলার আছে কি না। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা বলেন, তিনি দোষ করেছেন, তবে একা নন। তার সঙ্গে ‘ডলার’ নামে আরেকজনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি।

আসামি আদালতে আরও বলেন, তার একটি সন্তান রয়েছে এবং তিনি ক্ষমা চান।

এর আগে মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। পরে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ শেষ করলে আদালত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে তিনি অপরাধ স্বীকার করেন বলে জানা যায়। মামলার পরবর্তী শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

“আমার একটা ছাওয়াল আছে, ক্ষমা করে দেন স্যার”: আদালতে সোহেল রানা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানিকালে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন মামলার মূল আসামি সোহেল রানা। একই সঙ্গে তিনি নিজের দোষ স্বীকার করলেও এই ঘটনায় অন্য একজন জড়িত থাকার ইঙ্গিত দেন।

শুনানিতে বিচারক আসামির কাছে জানতে চান তার নিজের পক্ষে কিছু বলার আছে কি না। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা বলেন, তিনি দোষ করেছেন, তবে একা নন। তার সঙ্গে ‘ডলার’ নামে আরেকজনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি।

আসামি আদালতে আরও বলেন, তার একটি সন্তান রয়েছে এবং তিনি ক্ষমা চান।

এর আগে মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। পরে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ শেষ করলে আদালত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে তিনি অপরাধ স্বীকার করেন বলে জানা যায়। মামলার পরবর্তী শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0