রাজধানীর মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক অভিযানে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র ও ভুক্তভোগীদের মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) র্যাব-২ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।তিনি বলেন, মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, একই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি জানান, আনোয়ারের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন