English / বাংলা
Editorial News 24

ঘটনার বিষয়ে স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে

মিরপুরে বাসা থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি অনেকটাই পচে গিয়েছিল এবং তাতে পোকা ধরেছিল। তবে তিনি ঠিক কখন এবং কী কারণে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।স্থানীয় বাসিন্দারা জানান, বাসাটি দীর্ঘদিন ধরে অগোছালো ও প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় একাই থাকতেন। বাসার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল।তিনি আরও জানান, নিহতের পরিবারের একজন সদস্য যুগ্ম সচিব হিসেবে কর্মরত এবং অপর একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মিরপুরে বাসা থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি অনেকটাই পচে গিয়েছিল এবং তাতে পোকা ধরেছিল। তবে তিনি ঠিক কখন এবং কী কারণে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।স্থানীয় বাসিন্দারা জানান, বাসাটি দীর্ঘদিন ধরে অগোছালো ও প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় একাই থাকতেন। বাসার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল।তিনি আরও জানান, নিহতের পরিবারের একজন সদস্য যুগ্ম সচিব হিসেবে কর্মরত এবং অপর একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0