নেত্রকোণা পৌর শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু চান ও ছেলে মুন্না গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৃহবধূর বাসায় হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারী ঘাতক তাদের ওপর ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত অবস্থায় আবু চান ও মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে গৃহবধূ চায়নার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তির নাম আব্দুর রশিদ, যিনি পেশায় একজন রিকশাচালক।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন