English / বাংলা
Editorial News 24

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে

কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা:বৃদ্ধ গ্রেফতার

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার লতিফ ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির দিনমজুর বাবা-মা এনজিওর মাংস আনতে বাড়ির বাইরে ছিলেন। শিশুটি একা বাড়ি পাহারা দিচ্ছিল। এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন পানি খাওয়ার অজুহাতে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি জানায়। পরে স্থানীয় জনতা লতিফকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার (১ জুন) আসামিকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা:বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার লতিফ ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির দিনমজুর বাবা-মা এনজিওর মাংস আনতে বাড়ির বাইরে ছিলেন। শিশুটি একা বাড়ি পাহারা দিচ্ছিল। এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন পানি খাওয়ার অজুহাতে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি জানায়। পরে স্থানীয় জনতা লতিফকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার (১ জুন) আসামিকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0