English / বাংলা
Editorial News 24

সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন এবং ক্যাম্পের বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানস্থলে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন এবং ক্যাম্পের বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানস্থলে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0