লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ উপজেলার মটবী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানোর সময় বন্দুকটি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এর উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, অস্ত্রটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন