English / বাংলা
Editorial News 24

অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ উদ্ধার

কানাডার জনপ্রিয় টিভি সিরিজ ‘ভার্জিন রিভার’ এবং ‘অ্যারো’তে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিন। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর ৪৫ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এখন হত্যা হিসেবে তদন্ত করছে কানাডার ইনটিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।
 
পুলিশ জানায়, সর্বশেষ ১৫ মে তাকে ব্রিটিশ কলাম্বিয়ার লায়ন্স বে এলাকায় নিজের বাসায় দেখা গিয়েছিল। এরপর ১৮ মে স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তার নিখোঁজ হওয়ার রিপোর্ট পায়।  তদন্ত কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছিল। সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য এবং তার সাম্প্রতিক কার্যক্রম বিশ্লেষণ করে ঘটনার একটি সময়রেখা তৈরি করার চেষ্টা চলছে। পুলিশ বলছে, এটি একটি  “আলাদা ঘটনা” এবং অন্য কোনো বড় ঝুঁকির ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 
 
একদিন আগে পুলিশ প্রথম জানিয়েছিল, এই নিখোঁজ অভিনেতা সম্ভবত হত্যার শিকার হয়েছেন। এরপর শুক্রবার (২২ মে)  তার মরদেহ শনাক্ত করা হয়।  যদি কেউ এই ঘটনার সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে ইনটিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম-এর হটলাইন বা ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ ।

তার এজেন্সি লুকাস ট্যালেন্ট ইনক. এক বিবৃতিতে জানায়, স্টুয়ার্ট ছিলেন অত্যন্ত পেশাদার, ভদ্র এবং কাজের প্রতি নিবেদিত একজন অভিনেতা। সহকর্মী ও কাস্টিং ডিরেক্টরদের কাছ থেকে শোকবার্তা আসছে, যেখানে সবাই তাকে “খুবই ভালো মানুষ” হিসেবে স্মরণ করেছেন।

স্টুয়ার্ট ম্যাকলিন ‘ভার্জিন রিভার’, ‘মার্ডার ইন এ স্মল টাউন’, ‘হ্যাপি ফেস’ এবং ‘অ্যারো’সহ একাধিক জনপ্রিয় সিরিজে কাজ করেছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0