স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাঙামাটিতে সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে রাসেল মাহমুদকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার বিকেলে তিনি ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। ভিডিওতে তিনি জানান, সমালোচনার সময় অসংযত ভাষা ব্যবহার করায় তিনি অনুতপ্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও আশ্বাস দেন তিনি।
ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে উল্লেখ করেন। স্থানীয় ছাত্রদল নেতাদের বরাতে জানা যায়, তিনি ২০১৮–১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন এবং তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি ছিলেন।
কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন