English / বাংলা
Editorial News 24

বুধবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।বুধবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য।হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটককে উদ্ধারে তল্লাশি চলছে।তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযান অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।বুধবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য।হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটককে উদ্ধারে তল্লাশি চলছে।তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযান অব্যাহত রেখেছেন।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0