English / বাংলা
Editorial News 24

রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি জয়েন্ট টাস্কফোর্স গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটিতে যায়

সাবেক ভূমিমন্ত্রীর ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাট ক্রোক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সাবেক ভূমিমন্ত্রীর ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাট ক্রোক

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি জয়েন্ট টাস্কফোর্স গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটিতে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে বুঝে নেয় দুদক।

দুদক সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সঙ্গে এই দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের ধারণা, ফ্ল্যাট দুটি সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদের একটি অংশ।

তবে দুদকের অভিযানকারী দল ধারণা করছে, ফ্ল্যাট দুটির মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাট ক্রোক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি জয়েন্ট টাস্কফোর্স গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটিতে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে বুঝে নেয় দুদক।

দুদক সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সঙ্গে এই দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের ধারণা, ফ্ল্যাট দুটি সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদের একটি অংশ।

তবে দুদকের অভিযানকারী দল ধারণা করছে, ফ্ল্যাট দুটির মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0