উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি জয়েন্ট টাস্কফোর্স গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটিতে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে বুঝে নেয় দুদক।দুদক সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সঙ্গে এই দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের ধারণা, ফ্ল্যাট দুটি সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদের একটি অংশ।তবে দুদকের অভিযানকারী দল ধারণা করছে, ফ্ল্যাট দুটির মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে।