English / বাংলা
Editorial News 24

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণসভা; জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণা করা হয়েছে ৯ দিনের কর্মসূচি।

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাতীয় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

আয়োজকদের মতে, স্মরণসভার মূল উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের পাশে সংহতি প্রকাশ করা এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৯ দিনের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ইতোমধ্যে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ওই ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের আশা, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এসব কর্মসূচি গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাতীয় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

আয়োজকদের মতে, স্মরণসভার মূল উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের পাশে সংহতি প্রকাশ করা এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৯ দিনের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ইতোমধ্যে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ওই ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের আশা, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এসব কর্মসূচি গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0