English / বাংলা
Editorial News 24

নার্সদের ক্ষেত্রে অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৫ হাজার ৩২টি পদ

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ খালি রয়েছে।নার্সদের ক্ষেত্রে অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৫ হাজার ৩২টি পদ।

এছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।

সংসদে দেওয়া তথ্যমতে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ২৩ হাজার ২২৩টি পদ বর্তমানে খালি রয়েছে। এসব শূন্য পদ পূরণ হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ খালি রয়েছে।নার্সদের ক্ষেত্রে অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৫ হাজার ৩২টি পদ।

এছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।

সংসদে দেওয়া তথ্যমতে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ২৩ হাজার ২২৩টি পদ বর্তমানে খালি রয়েছে। এসব শূন্য পদ পূরণ হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0