উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ খালি রয়েছে।নার্সদের ক্ষেত্রে অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৫ হাজার ৩২টি পদ।এছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।সংসদে দেওয়া তথ্যমতে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ২৩ হাজার ২২৩টি পদ বর্তমানে খালি রয়েছে। এসব শূন্য পদ পূরণ হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।