English / বাংলা
Editorial News 24

মোংলা মাছ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত; ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুতের শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা।

মোংলায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে মরল ৫ সহস্রাধিক মুরগি

বাগেরহাটের মোংলায় মাছ বাজারে ভয়াবহ আগুন

বাগেরহাটের মোংলায় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় পাঁচ সহস্রাধিক মুরগি, নগদ অর্থ এবং বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে মোংলা মাছ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মুরগির আড়তে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারসংলগ্ন একাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানান, আগুনে দুটি পাইকারি মুরগির আড়তের ভেতরে থাকা হাজারেরও বেশি মুরগি জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ত সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোংলায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে মরল ৫ সহস্রাধিক মুরগি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় পাঁচ সহস্রাধিক মুরগি, নগদ অর্থ এবং বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে মোংলা মাছ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মুরগির আড়তে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারসংলগ্ন একাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানান, আগুনে দুটি পাইকারি মুরগির আড়তের ভেতরে থাকা হাজারেরও বেশি মুরগি জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ত সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0