English / বাংলা
Editorial News 24

দ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কার পর চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বন বিভাগের হেফাজতে প্রাণীটি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে বানরটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা সেটিকে উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাণীটিকে বন্যপ্রাণী সুরক্ষা কার্যক্রমে যুক্ত টিমের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা প্রাণীটি পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেওয়া হলে সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বনাঞ্চল থেকে লোকালয়ে আসার পর এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। তবে চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে আশঙ্কামুক্ত।

পরবর্তীতে সুস্থ অবস্থায় লজ্জাবতী বানরটিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, প্রাণীটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটিকে শিগগিরই উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রাণীটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে বানরটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা সেটিকে উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাণীটিকে বন্যপ্রাণী সুরক্ষা কার্যক্রমে যুক্ত টিমের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা প্রাণীটি পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেওয়া হলে সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বনাঞ্চল থেকে লোকালয়ে আসার পর এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। তবে চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে আশঙ্কামুক্ত।

পরবর্তীতে সুস্থ অবস্থায় লজ্জাবতী বানরটিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, প্রাণীটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটিকে শিগগিরই উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রাণীটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0