English / বাংলা
Editorial News 24

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতি অনুযায়ী দেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩৪.৭৭ বিলিয়ন ডলার। অন্যদিকে আইএমএফের Balance of Payments and International Investment Position Manual (BPM-6) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.১১ বিলিয়ন ডলারে।

এর আগে গত ২৩ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪.৫৭ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯.৯১ বিলিয়ন ডলার। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ এবং নিট রিজার্ভ—উভয় ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি পাওয়া গেছে, যা দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতি অনুযায়ী দেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩৪.৭৭ বিলিয়ন ডলার। অন্যদিকে আইএমএফের Balance of Payments and International Investment Position Manual (BPM-6) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.১১ বিলিয়ন ডলারে।

এর আগে গত ২৩ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪.৫৭ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯.৯১ বিলিয়ন ডলার। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ এবং নিট রিজার্ভ—উভয় ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি পাওয়া গেছে, যা দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0