উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতি অনুযায়ী দেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩৪.৭৭ বিলিয়ন ডলার। অন্যদিকে আইএমএফের Balance of Payments and International Investment Position Manual (BPM-6) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.১১ বিলিয়ন ডলারে।এর আগে গত ২৩ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪.৫৭ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯.৯১ বিলিয়ন ডলার। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ এবং নিট রিজার্ভ—উভয় ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি পাওয়া গেছে, যা দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।