English / বাংলা
Editorial News 24

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের: আইনমন্ত্রী

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামীকাল। এ মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। আগামী ১ জুন থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের জন্য এখনো বিরোধী দল কোনো প্রতিনিধির নাম জমা দেয়নি। এ বিষয়ে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন সংশোধন সংক্রান্ত বিভিন্ন সুপারিশের বিষয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সুপারিশগুলো বর্তমানে পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামীকাল। এ মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। আগামী ১ জুন থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের জন্য এখনো বিরোধী দল কোনো প্রতিনিধির নাম জমা দেয়নি। এ বিষয়ে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন সংশোধন সংক্রান্ত বিভিন্ন সুপারিশের বিষয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সুপারিশগুলো বর্তমানে পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0