উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামীকাল। এ মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। আগামী ১ জুন থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের জন্য এখনো বিরোধী দল কোনো প্রতিনিধির নাম জমা দেয়নি। এ বিষয়ে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন সংশোধন সংক্রান্ত বিভিন্ন সুপারিশের বিষয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সুপারিশগুলো বর্তমানে পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।