রাজশাহীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে দুই পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই চালক। পৃথক ঘটনায় এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে এ দুটি ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদ এবং কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল রবিউল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে রবিউল আহত হন।
এর আগে একই দিন বিকেলে বিহাস মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একই ধরনের ঘটনার শিকার হন এসআই কিবরিয়া আহমেদ। পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার মাথার বাঁ পাশে গুরুতর আঘাত লাগে।পরে সহকর্মী পুলিশ সদস্যরা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ও মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, পৃথক দুই ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। অভিযুক্ত মোটরসাইকেল চালকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন